রাজবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

রাজবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় আমজাদ সরদার (৫০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি পাংশা পৌর এলাকার গুদিবাড়ী গ্রামের ফটিক সরদারের ছেলে।

বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন। 
স্থানীয় সূত্রে জানা গেছে, আমজাদ সরদার ভ্যান নিয়ে পাংশা থেকে কালুখালী উপজেলার সোনাপুরের দিকে যাচ্ছিলেন। পথে বোয়ালিয়া মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাংশা হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘটনার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। পিকআপটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।