খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ই আগস্ট ২০২৫, ১২:৮ পিএম
রাজবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় আমজাদ সরদার (৫০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি পাংশা পৌর এলাকার গুদিবাড়ী গ্রামের ফটিক সরদারের ছেলে।
বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমজাদ সরদার ভ্যান নিয়ে পাংশা থেকে কালুখালী উপজেলার সোনাপুরের দিকে যাচ্ছিলেন। পথে বোয়ালিয়া মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘটনার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। পিকআপটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবরওয়ালা/এফএস
মন্তব্য