রাজশাহীতে মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ সদস্যসহ আহত ২

রাজশাহীর চারঘাটে মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতের শিকার হয়েছেন আবু হানিফ নামে এক পুলিশ সদস্য। আহত পুলিশ কনস্টেবল জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত। রবিবার(১৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ সদস্যকে রক্ষা করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তিও ছুরিকাঘাতের শিকার হন। তারা দুজনেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান,  ডিবি পুলিশের একটি দল রাতে মাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযানে গিয়েছিল। এ সময় মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করে। পুলিশ সদস্য আবু হানিফকে ছুরিকাঘাত করে তারা। তাকে বাঁচাতে গিয়ে সজিব নামের স্থানীয় এক ব্যক্তিও আহত হয়েছেন। দুজনই রামেক চিকিৎসাধীন ও শঙ্কামুক্ত।

খবর পেয়ে থানা-পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। রাতেই ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।রফিকুল আলম বলেন, ‘এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ 

আইনে থানায় মামলা হবে। পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা আরেকটি মামলা হবে। মামলার প্রস্তুতি চলছে।’

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।