রাজামৌলির সিনেমায় ছয় বছর পর বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা

খবরওয়ালা নিউজ ডেস্ক: মেগা পরিচালক এস এস রাজামৌলির সিনেমার হাত ধরে দীর্ঘ ছয় বছর পর বলিউড ইন্ডাস্ট্রিতে ফিরলেন দেশি গার্ল খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া।বিগ বাজেটের এই সিনেমায় প্রিয়াঙ্কা জুটি বাঁধছেন দক্ষিণের সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে।

এরই মাঝে জানা গেছে, সদ্যই সিনেমাটির শুটিংয়ে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা।

নির্মাতা এসএস রাজামৌলির নতুন সিনেমায় অভিনেত্রীর অংশগ্রহণ নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মাঝে কৌতুহল শুরু হয়েছে। বেশ কয়েকবছর ধরেই হলিউডমুখী হয়েছেন অভিনেত্রী। তবে আবারও নিজ ইন্ডাস্ট্রিতে ফিরলেন তিনি ।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নাম-ঠিক না হওয়া এ সিনেমার শুটিং হবে ভারতের পাশাপাশি আমেরিকা এবং আফ্রিকার জঙ্গলে। ২০২৭ সালে বড় পর্দায় মুক্তি পেতে পারে সিনেমাটি।মহেশ বাবু এতে একজন অনুসন্ধানকারী চরিত্রে অভিনয় করবেন। তার চরিত্রে দেখা যাবে লর্ড হনুমানের বৈশিষ্ট্য। প্রিয়াঙ্কার চরিত্রটিতেও দেখা যাবে কোনো এক দেবীর ছায়া। রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারভিত্তিক এ সিনেমার অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতা। তবে মহেশ বাবু ও প্রিয়াঙ্কার ভক্তরা নিজেদের প্রিয় তারকার রসায়ণ দেখার জন্য উন্মুখ।

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লেখেন, শ্রী বালাজির আশীর্বাদে একটি নতুন অধ্যায়ের সূচনা।

অভিনেত্রীর পোস্ট করা এসব ছবি দেখে বোঝাই যাচ্ছে, এবার কাজে ফিরতে চলেছেন। যদিও নতুন সিনেমার কোনো আপডেট দিতে দেখা যায়নি তাকে।

খবরওয়ালা /এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।