রাতে গুলশানে স্পা সেন্টারে অভিযান, একাধিক নারী আটক

মধ্যরাতে রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১। অভিযানে স্পা সেন্টারটির একাধিক নারী কর্মীকে আটক করা হয়েছে।

রোববার (২৪ মার্চ) দিনগত মধ্যরাতে এ অভিযান চালানো হয়। গুলশান-১ এ আর এম সেন্টার নামে একটি ভবনের চারতলায় এ স্পা সেন্টারটি অবস্থিত।

র‍্যাব-১ সূত্রে জানা যায়, তাদের কাছে গোপন সংবাদ ছিল, দীর্ঘদিন ধরে আর এম সেন্টারের চতুর্থ তলায় স্পা সেন্টারের আড়ালে চলছে অসামাজিক কার্যকলাপ। এ সংবাদের ভিত্তিতে রোববার রাত ১২টা পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পরে ঘটনাস্থল থেকে অসামাজিক কার্যকলাপে পরিচালনার অভিযোগে বিভিন্ন আলামত জব্দ করা হয়। এছাড়া সেখান থেকে অসামাজিক কার্যকলাপের জড়িত একাধিক নারী কর্মীকে আটক করে র‍্যাব। আটক নারী কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।