রান্নার জন্য চুলা জ্বালাতেই বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫

নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানাধীন কাঁচপুর বেসিক এলাকার একটি তিনতলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮) এবং তাদের তিন মেয়ে মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)।

প্রতিবেশী সবিনয় দাস জানান, ভোরবেলা রান্নার জন্য চুলা জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভায় এবং পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ পাঁচজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।