রাবিতে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, সমালোচনায় ছাত্রদল নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীদের নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন শাহ মখ্দুম হল শাখা ছাত্রদলের সহসভাপতি আনিসুর রহমান মিলন। 

তিনি দর্শন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও সিরাজগঞ্জের বাসিন্দা।

জানা গেছে, ২ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৩৬ আবাসিক হলে রাত ১১টার পর ফেরায় ৯১ জন ছাত্রীকে প্রাধ্যক্ষের কার্যালয়ে তলব করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিজ্ঞপ্তি নিয়ে তৈরি করা একটি নিউজ ফটোকার্ডের নিচে মিলন মন্তব্য করেন“এগুলো ছাত্রী নয়, এগুলো বিনা পারিশ্রমিক যৌনকর্মী।” তার এ মন্তব্য ক্যাম্পাসজুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর মিলন নিজের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করেন। তবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “আমি বিষয়টি শুনেছি। সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “নারী শিক্ষার্থীকে অবমাননাকর মন্তব্য করলে তা আমরা গুরুত্ব সহকারে দেখব। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের জেন্ডার বৈষম্য বরদাশত করা হবে না।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।