রেফারি পছন্দ নয়, ফাইনাল বয়কটের হুমকি রিয়ালের

রাতেই মাঠে গড়ানোর কথা স্প্যানিশ ফুটবলের মর্যাদাপূর্ণ আসর কোপা দেল রে’র ফাইনাল। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। তবে ফুটবল-রোমাঞ্চ শুরুর আগেই ম্যাচের বাইরে তৈরি হয়েছে নাটকীয় এক বিতর্ক—রেফারি ইস্যুতে উত্তপ্ত রিয়াল মাদ্রিদ, এমনকি ম্যাচ বর্জনের হুমকিও দিয়েছে তারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ফাইনালের রেফারির সাম্প্রতিক মন্তব্যে ক্ষুব্ধ রিয়াল কর্তৃপক্ষ। ক্লাবটির মতে, ম্যাচের ২৪ ঘণ্টা আগে একজন রেফারির এমন বক্তব্য নিরপেক্ষতার পরিপন্থি ও বিদ্বেষপূর্ণ। মূল রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পাবলো গনসালেস ফুয়ের্তেস উভয়েরই অপসারণ অনুরোধ করেছে রিয়াল।

এরই মধ্যে রেফারি পরিবর্তনের অনুরোধে সাড়া না মেলায় সব আনুষ্ঠানিকতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে রিয়াল। শিরোপা নির্ধারণী ম‍্যাচের আগের দিন শুক্রবার অনুশীলন করেনি তারা। বাতিল করেছে সংবাদ সম্মেলন। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের সঙ্গে কার্লো আনচেলত্তির ফটো সেশন বাতিল করেছে রিয়াল। ক্লাব প্রেসিডেন্টদের আনুষ্ঠানিক ডিনারে উপস্থিত থাকবেন না ফ্লোরেন্তিনো পেরেজ।

এমনকি সংবাদ সম্মেলন, অনুশীলন ও আনুষ্ঠানিক ডিনার—সবকিছু থেকেই নিজেদের গুটিয়ে নিয়েছে ক্লাবটি। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ও মিডফিল্ডার লুকা মদ্রিচ-এর সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। এমনকি বার্সা কোচ হান্সি ফ্লিকের সঙ্গে আনচেলত্তির ফটোসেশনও হয়নি।

এ জটিলতার শুরু সংবাদ সম্মেলনে ফাইনালের রেফারিদের মন্তব্যে। ম্যাচের রেফারি দে বুর্গোস চোখে জল নিয়ে বলেন, তাঁকে নিয়ে রিয়াল মাদ্রিদ টিভির সমালোচনার বিরূপ প্রভাব পড়ে তার পরিবারের ওপর। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গনসালেস ফুয়ের্তেস সংবাদ সম্মেলনে দে বুর্গোসের পাশে বসে হুঁশিয়ারি দিয়ে বলেন, আরএমটিভির বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেবেন তাঁরা।

আরএমটিভি বিভিন্ন ভিডিও প্রকাশ করছে, সেখানে গ্রাফিক ডকুমেন্টসের মাধ্যমে দ্বিধাহীনভাবে এবং বাক‍্যবাণে বিদ্ধ করা হয় রেফারিদের, অভিযোগ করা হয় তাঁরা রিয়ালের বিরুদ্ধে কাজ করছেন। এর প্রমাণ হিসেবে প্রতিটা ম‍্যাচের আগে তাঁরা রেফারিদের ভুলগুলো দেখায়। রেফারিদের বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে।

স্পেনের টেকনিক্যাল কমিটি অব রেফারিজের (সিটিএ) দাবি, অসম্পূর্ণ তথ‍্য প্রচার করে ঘৃণা ও সহিংসা উসকে দিচ্ছে আরএমটিভি। তাদের দাবি, এই ভিডিওগুলো পুরোপুরি পক্ষপাতদুষ্ট। এতে কেবল রিয়ালের বিপক্ষে যাওয়া ভুলগুলোই দেখানো হয়, পক্ষে যাওয়াগুলো কখনো নয়। রেফারির বিরুদ্ধে রিয়ালের অভিযোগ নতুন কিছু নয়। গত ফেব্রুয়ারিতে লা লিগায় এস্পানিওলের বিপক্ষে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে রিয়াল।

পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আশঙ্কা করা হচ্ছে। রিয়ালের আবেদনে রেফারি বদলানো নিষেধ আরএফইএফের, আমরা কোনো ক্লাবের সুরে সুর মেলাব না। আমরা রেফারিদের সঙ্গে আছি। এই মুহূর্তে রেফারি বদল হবে খুব দুর্ভাগ‍্যজনক। এতে পরে একই দাবি জানাতে পারে বার্সেলোনাও! দলগুলো তো আর রেফারি নিয়োগ দিতে পারে না।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।