রোজা রেখেই স্পেনের হয়ে মাঠে নামবেন ইয়ামাল

স্পেনের জাতীয় দলের হয়ে প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন ১৭ বছর বয়সী ইয়ামাল জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ।

উয়েফা নেশনস লিগ কোয়ার্টার ফাইনালসহ আরও একটি ম্যাচ সামনে রেখে পরশু স্পেন জাতীয় দলে যোগ দিয়েছেন ইয়ামাল। 

তাঁর বাবা মুনির নাসরাউয়ি একজন মরোক্কান মুসলিম। মার্কা তাদের প্রতিবেদনে লিখেছে, ইয়ামাল তাঁর পৈতৃক পরিবারের সম্মানে মুসলিমদের পবিত্র মাসে রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছেন। 

গত বছরও মার্চের মাঝামাঝি সময়ে রমজান মাস শুরু হয়েছিল। সেই সময় ইয়ামাল স্পেনের হয়ে দুটি ম্যাচ খেললেও রোজা রাখেননি। তবে এবার তাঁর মনে হয়েছে, তিনি রোজা রেখে খেলতে পারবেন।

এক সাক্ষাৎকারে ইয়ামাল জানিয়েছেন, রোজা রেখে খেলতে তাঁর কোনো সমস্যা হয় না। 

তিনি বলেন, ‘মনেই হবে না যে আপনি ক্ষুধার্ত। গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরকে পানিশূন্যতা না রাখা। নামাজ পড়ার জন্য আমি ভোর পাঁচটায় উঠি। এরপর ইলেক্ট্রোলাইট জাতীয় পানীয় পান করি, যা  সারাদিন আপনার শরীরকে পানিপূর্ণ রাখবে। যখন খাওয়ার (ইফতারের) সময় হয়, আমি চিনি না খাওয়ার চেষ্টা করি। এর পরিবর্তে প্রচুর পানি পান করি। তাই সবকিছুই খুব নিয়ন্ত্রণে থাকে।’

খবরওয়ালা/এফএস

 

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।