স্পেনের জাতীয় দলের হয়ে প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন ১৭ বছর বয়সী ইয়ামাল জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ।
উয়েফা নেশনস লিগ কোয়ার্টার ফাইনালসহ আরও একটি ম্যাচ সামনে রেখে পরশু স্পেন জাতীয় দলে যোগ দিয়েছেন ইয়ামাল।
তাঁর বাবা মুনির নাসরাউয়ি একজন মরোক্কান মুসলিম। মার্কা তাদের প্রতিবেদনে লিখেছে, ইয়ামাল তাঁর পৈতৃক পরিবারের সম্মানে মুসলিমদের পবিত্র মাসে রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছেন।
গত বছরও মার্চের মাঝামাঝি সময়ে রমজান মাস শুরু হয়েছিল। সেই সময় ইয়ামাল স্পেনের হয়ে দুটি ম্যাচ খেললেও রোজা রাখেননি। তবে এবার তাঁর মনে হয়েছে, তিনি রোজা রেখে খেলতে পারবেন।
এক সাক্ষাৎকারে ইয়ামাল জানিয়েছেন, রোজা রেখে খেলতে তাঁর কোনো সমস্যা হয় না।
তিনি বলেন, ‘মনেই হবে না যে আপনি ক্ষুধার্ত। গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরকে পানিশূন্যতা না রাখা। নামাজ পড়ার জন্য আমি ভোর পাঁচটায় উঠি। এরপর ইলেক্ট্রোলাইট জাতীয় পানীয় পান করি, যা সারাদিন আপনার শরীরকে পানিপূর্ণ রাখবে। যখন খাওয়ার (ইফতারের) সময় হয়, আমি চিনি না খাওয়ার চেষ্টা করি। এর পরিবর্তে প্রচুর পানি পান করি। তাই সবকিছুই খুব নিয়ন্ত্রণে থাকে।’
খবরওয়ালা/এফএস



