র‌্যাব দেখে পালাতে গিয়ে বিলে ঝাঁপ, মাদক কারবারির মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে বিলে ঝাঁপ দেওয়ার পর শাওন রেজা (২৪) নামে এক চিহ্নিত মাদক কারবারির মৃত্যু হয়েছে।

নিহত শাওন উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রবিবার সন্ধ্যায় উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রবিবার সন্ধ্যায় র‌্যাবের গোয়েন্দা ইউনিটের মাঠকর্মীরা তথ্য সংগ্রহের জন্য কামারখন্দ থানা এলাকায় যান। এ সময় তাদের দেখে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে তিনি বাড়ির পাশে বিলে ঝাঁপ দিলে ডুবে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় অনুসন্ধানে জানা যায়, নিহত ব্যক্তি শাওন রেজা। তার নামে কামারখন্দ থানায় মাদক মামলা রয়েছে এবং তিনি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব জানায়, ঘটনাস্থলে গোয়েন্দা ইউনিটের মাঠকর্মীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হলেও র‌্যাব সদস্যদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ বলেন, শাওনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আগের একটি মাদক মামলা রয়েছে। সে চিহ্নিত মাদক কারবারি।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।