লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি

আগামী ২৪ ঘণ্টায় দেশের স্থলভাগে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২৫ জুন) বিকেলে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, উপকূলীয় অঞ্চল ছাড়া অন্যান্য জায়গায় বৃষ্টি কম হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি সাগরে হবে না, স্থলভাগে হতে পারে। তবে দেশের কোন স্থানে হবে, সেটা বলার সময় এখনো আসেনি।

তিনি বলেন, এর প্রভাবে গত কয়েকদিনের চেয়ে বৃষ্টিপাত বাড়বে। আগামী ৩ জুলাই আরেকটি লঘুচাপ সৃষ্টি হবে। এই মাসের চেয়ে আগামী মাসে বৃষ্টিপাত বেশি হতে পারে।

এর আগে বুধবার সকালে আবহাওয়া অফিস জানায়, দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার বা পরদিন শুক্রবার থেকে বৃষ্টিপাত বাড়বে।

গতকাল মঙ্গলবার দেশে সর্বোচ্চ ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।
 

 

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।