শাকিব খানের ঈদ উপহার নিয়ে মুখ খুললেন বুবলী

চিত্রনায়ক শাকিব খান ও তাঁর দুই স্ত্রী—অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে নানা সময়েই নানা আলোচনা হয়েছে। সম্পর্কের জটিলতা থাকলেও দুই সন্তান আব্রাম খান জয় এবং শেহজাদ বীরের প্রতি দায়িত্ব পালনে কোনো ঘাটতি রাখছেন না শাকিব। ঈদ এলেই কখনও এক স্ত্রীর সঙ্গে, কখনও বা সন্তানদের নিয়ে অন্য স্ত্রীর সঙ্গে দেখা মেলে তার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলীকে জিজ্ঞেস করা হয়, এবারের ঈদে শাকিব খান থেকে কী উপহার পেয়েছেন? প্রশ্ন শুনে প্রথমে লাজুক হাসি ফুটে ওঠে তার মুখে। কিছুটা ইতস্তত করলেও শেষ পর্যন্ত অকপটে জবাব দেন এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘ছেলে হওয়ার পর সবই তো ওর কথা ভেবেই করি আমরা। হ্যাঁ, উপহার তো পাই। কিন্তু এখন সে ভাবে নিজের জন্য কেনাকাটা করা হয় না। তবে উনি ঈদের আগে কেনাকাটা করার জন্য টাকা দিয়ে দেন। আমরা নিজেদের পছন্দের জিনিস কিনে নিই।’

এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে শাকিব খানের একটি ভিডিও, যেখানে অপু বিশ্বাস ও পুত্র আব্রামের সঙ্গে ঈদের কেনাকাটায় একই গাড়িতে দেখা যায় তাকে। এরপর বুবলীও ছেলে শেহজাদ বীরের সঙ্গে শাকিব খানের একটি ছবি পোস্ট করেন।

ছবির সঙ্গে ক্যাপশনে বুবলী লেখেন, ‘অনুগ্রহ করে কিছু না জেনে, কারও চালাকির প্ররোচনায় পড়ে আজেবাজে, নোংরা ভিডিওতে মন্তব্য করা এবং ট্যাগ করা বন্ধ করুন। বিশেষ করে বাচ্চাদের নিয়ে। বাবা শাকিব খান তাঁর সব সন্তানকেই ভীষণ ভালবাসেন, সময় দেন। শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না। সব বাবা-মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই। কারণ, পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। বাচ্চারা বড় হচ্ছে, তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ।’

এই মন্তব্যে স্পষ্ট, সম্পর্কের টানাপোড়েন থাকলেও সন্তানদের নিয়ে নিজের অবস্থানে অনড় বুবলী। এবং শাকিব খানও চেষ্টা করছেন তার দুই সন্তানের সঙ্গেই সংযুক্ত থাকতে।

 

Z শাকিব খানের ঈদ উপহার নিয়ে মুখ খুললেন বুবলী

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।