শাকিব খানের সিনেমা দেখে মুগ্ধ প্রভা

খবরওয়ালা বিনোদন ডেস্ক: ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিজীবনের নানা ঘটনায় একাধিকবার সংবাদের নেতিবাচক শিরোনাম হয়েছেন তিনি। বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা। যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। সম্প্রতি দেশে এসেই সাংবাদিকদের সাক্ষাৎকার দেন এই অভিনেত্রী। সেখানেই নিজের অভিনয়, ক্যারিয়ার ও শাকিব খান প্রসঙ্গে কথা বলেছেন।

ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান। প্রায় একযুগের বেশি সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিতে রাজ করছেন তিনি। দুই’জনেই শোবিজাঙ্গনের হলেও তাদের একসঙ্গে কখনো কাজ করা হয়নি। তবে সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে একটি ফটোশুটে অংশ নেওয়ার কথা জানালেন প্রভা।

প্রভা বলেন, সম্প্রতি  শাকিব খানের সঙ্গে একটি ফটোশুটে অংশগ্রহণ করেছি। শাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না আমার। তবে সবশেষ তার তিনটা সিনেমাই দেখা হয়েছে। আর ছবিগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি।’

এ সময় শাকিব খানের কাজের প্রশংসা করে এই অভিনেত্রী বলেন, ‘শাকিব খানের এফোর্ট আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে রাজকুমার সিনেমা, যেটা দেখে মনে হয়েছে- শাকিব খান অনেক পরিশ্রম করেছেন।’

ভবিষ্যতে বড় পর্দায় কাজ করতে চান কি না এমন প্রশ্নে প্রভা বলেন, ‘বড় পর্দায় কেনো যেন আমার ভাগ্য সুপ্রসন্ন হয় না। যতবার আমার কাছে বড় পর্দায় কোনো কাজের প্রস্তাব এসেছে, কেনো জানি কাজটা আর শেষমেষ হয়ে ওঠেনি। তাই এখন কিছুই বলতে চাই না, যদি আগামীতে কাজ করা হয় তাহলে সেটা তখনই বলবো।’

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।