শাফিন আহমেদ স্মরণে তেজগাঁও আসছে ৬টি ব্যান্ডদল

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম কিংবদন্তি শিল্পী শাফিন আহমেদকে স্মরণ করতে একত্রিত হচ্ছে দেশের নামকরা ৬টি ব্যান্ড দল। চলতি মাসের ১৩ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত হবে ‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ শিরোনামের এই আয়োজন।

শাফিন আহমেদ প্রয়াত হওয়ার প্রায় সাত মাস পর তাকে শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয়েছে বিশেষ এক কনসার্ট।

শাফিন আহমেদ, বাংলাদেশের সংগীত জগতের এক কিংবদন্তি, যার কণ্ঠের গভীরতা ও সুরের সুমধুরতা আজও আমাদের মনে অমর হয়ে রয়েছে।  কনসার্টটি শুরু হবে তার অমর গানের পুনরাবৃত্তি দিয়ে, যেখানে লাইভ পারফর্ম করবেন কিছু জনপ্রিয় ব্যান্ড ও শিল্পী। তার স্মরণে পারফর্ম করবে ফিডব্যাক, দলছুট, আরটসেল, অ্যাভয়েডরাফা, ওজি, এবং মাইলস।

তিনি একাধারে একজন গায়ক, সঙ্গীত পরিচালক এবং সংগীতের প্রতি তার অবিচল ভালোবাসার জন্য অমূল্য অবদান রেখেছেন। ‘মাইলস’ ব্যান্ডের প্রধান গায়ক হিসেবে তিনি আধুনিক বাংলা রক সঙ্গীতে দিকনির্দেশনা বদলে দিয়েছিলেন। তার গানের প্রতিটি শব্দ, প্রতিটি সুর আমাদের জীবনের নানা মুহূর্তের সঙ্গে যুক্ত এবং তার গায়কি মুগ্ধ করেছে নানা প্রজন্মকে। শাফিন আহমেদের সংগীত শুধু গান নয়, একটি অনুভূতি, একটি গল্প, একটি জীবন্ত মুহূর্ত। তার স্মৃতিতে শ্রদ্ধা জানাতে একত্রিত হচ্ছে ‘ইকোস অব আ লিজেন্ড’।

খবরওয়ালা/জেআর
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।