শাহজাহানপুরে প্লাস্টিকের বস্তায় গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ এলাকায় একটি বাড়ির নিচতলা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামের এক গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। 

বস্তার মধ্যে ওই নারীর হাত এবং মুখ বাঁধা ছিল। নিহত সুরভী পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার পর থেকে তাঁর স্বামী মোহাম্মদ আশিক পলাতক রয়েছে।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন তালুকদার জানান, গত সোমবার রাতে বকশীবাগের মালিবাগ এলাকায় ৩৯৩/এ নম্বর বাসার নিচতলায় একটি কক্ষে মুখ ও পা বাঁধা অবস্থায় প্লাস্টিকের বস্তায় নারীর লাশ পাওয়া যায়। স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কলহের কারণে সুরভীকে হত্যা করে প্লাস্টিকের বস্তায় রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে কোনো কিছু খাইয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত সুরভীর ভাই হৃদয় জানান, ছয় বছর আগে আশিকের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়েছিল। আশিক টেইলার্সের কাজ করতেন। কেন বোনকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। সুরভীর চার বছরের একটি সন্তান রয়েছে। হৃদয় আরও বলেন, দুই বছর আগে আশিক তাঁর বোনকে মারধর করেছিলেন। সেসময় সুরভী সংসার ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন, পরে আবার ফিরে যান। এরপর থেকে পরিবারের সঙ্গে সুরভীর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার জয়নগর এলাকায়। বাবার নাম নুরুল হক খান।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।