শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ৪৯ নম্বর উত্তরপাড়া মাদ্রাসাসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু হানিফ মোল্লার বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে গত সোমবার (২১ জুলাই) কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্ত শিক্ষকের কাছে ওই মাদ্রাসাছাত্রী ব্যক্তিগতভাবে পড়াশোনা করত। গত সোমবার ভোরে নিয়মিত প্রাইভেট পড়তে গেলে আবু হানিফ তাকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি ছাত্রী তার পরিবারকে জানানোর পর তার বাবা সেদিনই থানায় মামলা করেন।

আবু হানিফ মোল্লার বাড়ি কোটালীপাড়া উপজেলার উত্তরপাড়া গ্রামে।

ছাত্রীর বাবা জানান, তাঁর মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ে এবং প্রতিদিন সকাল ৮টায় আবু হানিফের কাছে প্রাইভেট পড়তে যেত। ঘটনার দিন শিক্ষক তাকে সকাল ৭টায় আসতে বলেন। সে সময় একা পেয়ে আবু হানিফ তাঁর মেয়েকে ধর্ষণ করেন। এরপর তিনি থানায় মামলা দায়ের করেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ছাত্রীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধিসম্মত ব্যবস্থা নেওয়া হবে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।