শিক্ষা সচিবের রুটিন দায়িত্ব পেলেন মজিবর রহমান

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সচিবের রুটিন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব (কলেজ) মো. মজিবর রহমান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে মন্ত্রণালয়ের প্রশাসন ও সংস্থাপন শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব জাবের মো. সোয়াইব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

ওই আদেশে বলা হয়েছে, নতুন সচিব দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অতিরিক্ত সচিব (কলেজ) মো. মজিবর রহমান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন।

এর আগে, বুধবার (২৩ জুলাই) শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে চুক্তিভিত্তিক নিয়োজিত সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।