১১ ঘণ্টা পর স্বাভাবিক যান চলাচল, সাজেক থেকে ফিরছেন পর্যটকরা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের একাধিক স্থানে পাহাড় ধসে যান চলাচল বন্ধের ১১ ঘণ্টা পর সচল হয়েছে। এতে আটকা পড়েছিল ৪২৫ জন পর্যটক।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, স্থানীয় জনগণ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ধসে পড়া মাটি, পাথর ও গাছপালা অপসারণ করা হয়। সড়ক পরিষ্কার করার পর বিকেলে যান চলাচল স্বাভাবিক হয়।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি সুর্বণ দেব বর্মন জানান, ‘সড়ক সচল হওয়ায় পর্যটকরা রওনা দিচ্ছেন। তবে সকালের ঘটনার পর পর্যটকদের মধ্যে আতঙ্ক ও ভোগান্তির চিহ্ন রয়েই গেছে।’

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, ‘গত রাতে (বুধবার) ভারী বর্ষণ হয়েছে। এতে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে। নন্দরাম এলাকায় তুলনামূলক বেশি মাটি ধসে পড়ে। সকাল থেকে ফায়ার সার্ভিস মাটি সরানোর কাজ শুরু করে।’

উল্লেখ্য, রাতভর টানা বৃষ্টির কারণে ভোর ৪টা থেকে নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় তিনটি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটে। ফলে সড়কের দুই পাশে আটকে পড়ে অসংখ্য যানবাহন, যার মধ্যে পর্যটকবাহী গাড়িও ছিল।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।