শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

pm hasina শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঢাকা অফিস ॥ টানা চতুর্থবার সরকার গঠনের পর শিখা অনির্বাণে ফুল দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে ঢাকা সেনানিবাসে গিয়ে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান সরকারপ্রধান। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে সই করেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে পৌঁছালে তিন বাহিনী প্রধান তাকে স্বাগত জানান। শ্রদ্ধা জানানোর পর শেখ হাসিনা সশস্ত্র বাহিনী বিভাগে যান এবং সেখানে নিরাপত্তা উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধান তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মত সরকার গঠনের পর গত বৃহস্পতিবার শপথ নিয়েছে শেখ হাসিনার নতুন মন্ত্রিসভা। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ প্রধানমন্ত্রীর হাতেই রয়েছে।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।