শুদ্ধাচার পুরস্কার পেলেন দৌলতপুরের ইউএনও 

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় শুদ্ধাচার পুরস্কার পেলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুল্লাহ । জেলার ৬ টি  উপজেলা মধ্যে থেকে গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে  তিনি এ সম্মাননা লাভ করেন।  জেলা প্রশাসকের সভাকক্ষে ২০২৩-২৪ সালের শুদ্ধাচার পুরস্কার হিসেবে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক এহতেশাম রেজা । 

এ বিষয়ে  ইউএনও মো. ওবায়দুল্লাহ বলেন, সবসময় নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করছি মাত্র। কাজের স্বীকৃতি আনন্দের। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় দৌলতপুর  উপজেলা উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে উঠবে।

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।