শেখ হাসিনাকে লিবিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

34 fay 10 2 24 শেখ হাসিনাকে লিবিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন
ঢাকা অফিস ॥ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ মোহাম্মদ আল-দাবাইবা। শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন পত্রে লিবিয়ার প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বন্ধুপ্রতীম প্রজাতন্ত্র বাংলাদেশে পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে আপনার প্রাপ্য আস্থা এবং নিয়োগের বিষয়টি জেনে আমরা আনন্দিত।’ তিনি আরো বলেন, ‘এই উপলক্ষে, আমি আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। আপনার নেতৃত্বে দেশের সরকার, সম্মানিত জনগণের সাফল্য, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করছি।’ আবদুল হামিদ মোহাম্মাদ আল-দাবাইবা বলেন, ‘আমাদের দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বের শক্তিশালী বন্ধনে আমাদের অপরিসীম গর্ব প্রকাশ করার এই সুযোগটি আমি নিতে চাই।’ তিনি এই বলে শেষ করেন, ‘আমরা এই সম্পর্কগুলোকে শক্তিশালী করার এবং আমাদের অভিন্ন স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতা বাড়াতে অঙ্গীকারবদ্ধ।’

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।