শেরপুরে তুলা মিয়াকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সদর ইউনিয়নের গেরাপাচা গ্রামে তুলা মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 নিহত তুলা মিয়া ওই এলাকার নুরুল আলমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তুলা মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই খুনের ঘটনার সঙ্গে একই এলাকার নাজমুল হোসেন (৪০) নামে এক ব্যক্তি জড়িত বলে স্থানীয়ভাবে আলোচনা চলছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।