সংঘাত বাড়লে যে আগুন জ্বলবে তা কেউ নেভাতে পারবে না: গুতেরেস

ইসরায়েল-ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব ‘দ্রুত গতিতে’ সঙ্কটের দিকে এগোচ্ছে এবং এই সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (২০ জুন) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকের উদ্বোধনী ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

গুতেরেস বলেন, এই সংঘাতের কেন্দ্রে রয়েছে ‘পরমাণু প্রশ্ন’। ইরান বারবার বলছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরে করছে না। তবে স্বীকার করা উচিত যে, এখানে আস্থার সংকট রয়েছে, বলেন গুতেরেস।

তিনি আরও বলেন, আমি লড়াই বন্ধ করে আলোচনায় ফিরে আসার আবেদন করছি।

এর আগে, ইরান-ইসরায়েল সংঘাতের দ্বিতীয় দিনে ১৪ জুন উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন গুতেরেস। এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক বার্তায় তিনি লিখেছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বোমাবর্ষণ, আর তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা- যথেষ্ট হয়েছে। এবার থামার সময়। শান্তি ও কূটনীতির জয় হোক।সূত্র: বিবিসি

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।