কুমারখালী বাসস্ট্যান্ডে সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ

কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালী বাসস্ট্যান্ডে সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ, কুষ্টিয়ার কুমারখালী বাসস্ট্যান্ড মোড়ে মহাসড়কের অংশবিশেষ বেহাল দশায় পরিণত হয়েছে। মহাসড়কের প্রায় ১০০০ মিটার জুড়ে ঢেউ আকৃতির সারি সারি ঢিবি ও খানা-খন্দ সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকিতে রয়েছে যানবাহন-পথচারী। খোঁজ নিয়ে জানা যায়, কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কটির  কুমারখালী বাসস্ট্যান্ড মোড়ের ১০০০ থেকে দেড় হাজার মিটার পর্যন্ত ঢেউ খেলানো রেল লাইন সদৃশ সারি সারি উঁচু ঢিবি ও অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এছাড়া সড়কের ক্ষতিগ্রস্থ অংশ দেবে গেছে এক/দেড় ফুট। বিগত দেড়/দুই বছর যাবত মহাসড়টির এই বেহাল দশা বিরাজমান।

কুমারখালী বাসস্ট্যান্ডে সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ

 

কুমারখালী বাসস্ট্যান্ডে সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ

 

জনগুরুত্বস্পন্ন কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন কুষ্টিয়া, রাজবাড়ি, ফরিদপুর ও ঢাকাগামী অসংখ্য বাস-ট্রাক চলাচল করে। এছাড়া মোটরসাইকেল ও অটোরিকশাসহ শত শত ছোট যানবাহনগুলো চরম ঝুঁকিতে রয়েছে। এতে দুর্ঘটনা ঘটছে অহরহ। মহাসড়ের ক্ষতিগ্রস্থ অংশটি এরআগে কয়েক দশায় সংস্কার করা হলেও তা টেকসই হচ্ছে না। ফলে যানবাহন চালক, যাত্রী সাধারণ ও পথচারীদের ঝুঁকি সহসাই কাটছে না । বাসস্ট্যান্ড মোড়ের দোকানদার রফিক বলেন, ভয়ানক ঝুঁকিতে চলাচাল করেছে যানবাহন-পথচারী। সংস্কার অভাবে মহাসড়কে সৃষ্ট ঢিবি যেন মরন ফাঁদ ।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

কুমারখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাবিব চৌহান জানান, বাসস্ট্যান্ড মোড়ে ক্ষতিগ্রস্থ মহাসড়কের অংশটি  দায়সারাভাবে মেরামত হওয়ায় তা টেকসই হচ্ছে না। দুর্ঘটনা এড়াতে সড়কের ক্ষতিগ্রস্থ অংশ যথাযথভাবে দ্রুত সংস্কারের দাবি করেন তিনি। কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম জানান, মহাড়কের ক্ষতিগ্রস্থ অংশ বার বার সংস্কার করেও টেকসই হচ্ছে না। ক্ষতিগ্রস্থ অংশটুকু ঢালাই করে মেরামত সম্পন্ন করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাজেট বরাদ্ধের পর সংস্কার কাজটি বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান। 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।