কুমারখালীতে সড়কে দুর্ঘটনা প্রতিরোধে অভিযান, ৭ জনকে জরিমানা

কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে সড়কে দুর্ঘটনা প্রতিরোধে অভিযান, ৭ জনকে জরিমানা, কুষ্টিয়া কুমারখালীতে শহীদ গোলাম কিবরিয়া সেতুতে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানো, অবৈধ আলো ও হর্ণ ব্যবহার, অপ্রাপ্ত বয়স্ক চালক, গাড়ি ও চালকের বৈধ কাগজপত্রাদি না থাকার অপরাধে ৭ জনকে ৪ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঘণ্টাব্যাপী সড়ক ও পরিবহন আইনে আদালত পরিচালনা করা হয়।

 

কুমারখালীতে সড়কে দুর্ঘটনা প্রতিরোধে অভিযান, ৭ জনকে জরিমানা
কুমারখালীতে সড়কে দুর্ঘটনা প্রতিরোধে অভিযান, ৭ জনকে জরিমানা

 

কুমারখালীতে সড়কে দুর্ঘটনা প্রতিরোধে অভিযান, ৭ জনকে জরিমানা

 

আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। আদালতকে সহযোগীতা করেন ভূমি কার্যালয়ের স্টাফরা। এতথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত। তিনি জানান, অপ্রাপ্ত বয়স্ক চালকরা সেতুর ওপরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে রেস করে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

সেজন্য দুর্ঘটনা ও রেস প্রতিরোধে রোববার সন্ধায় অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানো, অবৈধ আলো ও হর্ণ ব্যবহার, অপ্রাপ্ত বয়স্ক চালক, গাড়ি ও চালকের বৈধ কাগজপত্রাদি না থাকার অপরাধে ৭ জনকে সড়ক ও পরিবহন আইনে ৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন:

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।