সরকারকে এক মাস সময় দিলেন এমপিওভুক্ত শিক্ষকরা

দাবি মেনে নিতে সরকারকে এক মাস সময় দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। এর মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতির হুমকি দিয়েছে সংগঠনটি।

বুধবার (১৩ আগস্ট) শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের মাঝে এ ঘোষণা দেন জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি সচিবালয়ে যাওয়া ১২ সদস্যের প্রতিনিধি দলেরও সদস্য ছিলেন।

দেলাওয়ার হোসেন বলেন, ‘এক মাসের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামী ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস এবং ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। তাতেও দাবি না মানা হলে ১২ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।’

তিনি জানান, মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়ি ভাতা ৫০% থেকে ৭৫% করার সুপারিশ করে অর্থ মন্ত্রণালয়ে ডিউ লেটার পাঠানো হয়েছে। এছাড়া চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১০০০ টাকা করার প্রস্তাবও রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সব দাবি একসঙ্গে পূরণ সম্ভব নয়। এজন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে। জোটের পক্ষ থেকে বাড়ি ভাতা পার্সেন্টেজ আকারে বাড়ানোর দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে।

দেলাওয়ার হোসেন বলেন, ‘যদি আমাদের দাবিগুলো মেনে অর্থ মন্ত্রণালয়ে ডিউ লেটার পাঠানো না হয়, তাহলে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।