ভোলাগঞ্জ সাদাপাথর লুট: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় পাথর লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট কার্যালয়ের উপ-পরিচালক রাফী মোহাম্মদ নাজমুস সাদাত।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তার নেতৃত্বে ৯ সদস্যের একটি দল এলাকা পরিদর্শন করে।

এ সময় রাফী মোহাম্মদ নাজমুস সাদাত বলেন, যাদের যোগসাজশে নির্বিচারে পাথর লুণ্ঠন করা হয়েছে তাদের চিহ্নিত করে তদন্ত রিপোর্ট কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। একই সাথে এ ধরনের নির্বিচারে লুটপাটের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের দায় সবচেয়ে বেশি।

তিনি বলেন, সাদাপাথর এলাকা থেকে কয়েকশ কোটি টাকার সম্পদ তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং সেগুলো আত্মসাৎ করা হয়েছে। এখানে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দেরিতে অভিযান পরিচালনার বিষয়ে তিনি বলেন, আমরা প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করি। দেরিতে অভিযান চালানোর কারণ হিসেবে তিনি জনবল সংকটকে দায়ী করেন।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।