ভেড়ামারায় সাংবাদিকদের সাথে অধ্যাপক শহিদুল ইসলামের মত বিনিময়

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার- ২ (ভেড়ামারা -মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন। গতকাল মঙ্গলবার বিকেল ৫ টার সময় ভেড়ামারায় তার বাস ভবনে দেশের চলমান পরিস্থিতির উপরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে অধ্যাপক শহিদুল ইসলামের মত বিনিময়

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে অধ্যাপক শহিদুল ইসলামের মত বিনিময়

এসময় অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, আজ ছাত্র জনতার আন্দোলনের মুখে   স্বৈরাচারী শেখ হাসিনা  পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছে। আমি আন্দোলনকারী ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই। তাই আমি আমার ভেড়ামারা মিরপুরের  শান্তি প্রিয় বিএনপি সহ তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের প্রতি আহবান জানাচ্ছি যে, এই দেশ আমাদের এই দেশের সম্পদ আমাদের। আপনারা সবাই শান্ত থাকবেন। এবং খেয়াল রাখবেন যেন অন্য কোন দলের ছেলেরা এসে জ্বালাও পোড়া ভাঙচুর যেন না করে।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বি এন পির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর নির্দেশ দিয়েছে যে কোন সংখ্যালঘুর পরিবারের উপর অত্যাচার যেন না হয় কোন জ্বালাও পড়াও যেন না হয় এটা আপনাদেরকে সবাই খেয়াল রাখতে হবে এবং সাধারণ মানুষ ও সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কে সহযোগিতা করতে হবে। 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।