সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৭ আসামির দুই দিনের রিমান্ড

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার সাত আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৯ আগস্ট) বিকেলে গাজীপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুনের আদালতে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পুলিশি হেফাজতে নিতে নির্দেশ দেন।

আসামি হলেন-জামালপুরের মেলান্দ থানার মাহমুদপুর এলাকার মোবারকের ছেলে মিজান ওরফে কেটু মিজান(৩৫) তার স্ত্রী গোলাপী(২৫), পাবনার ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. স্বাধীন (২৮), খুলনার সোনাডাঙ্গা উপজেলার ময়লাপোত হানিফের ছেলে আল আমিন (২১), কুমিল্লার হোমনা থানার আন্তপুর গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে শাহজালাল (৩২), পাবনার চাটমহর থানার পাচবাড়ীয়া গ্রামের কিয়ামুদ্দিনের ছেলে মো. ফয়সাল হাসান (২৩) ও শেরপুরের নকলা থানার চিতলিয়া গ্রামের আব্দিস সালামের ছেলে সুমন (২৬)।

এর আগে শনিবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার তাঁর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে হত্যাকাণ্ডের কারণ জানান।

গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান আসামিদের দুই দিন করে রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গাজীপুর নগরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।