সাংবাদিক মুন্নী সাহার পরিবারের ৩৫টি ব্যাংক হিসাব জব্দের আদেশ

সাংবাদিক মুন্নী সাহা, তাঁর স্বামী কবির হোসেনসহ পরিবারের চারজনের ৩৫টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছে আদালত। 

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বুধবার (১৬ জুলাই) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।

আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাত সাংবাদিক মুন্নী সাহা, তাঁর স্বামী, মা এবং ভাইয়ের ব্যাংক হিসাব জব্দের আবেদন করেন। দুদক বর্তমানে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চালাচ্ছে।

এর আগে, গত মে মাসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মুন্নী সাহা এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৩৫টি ব্যাংক হিসাব জব্দের আবেদন করে। আদালত সে সময়ও এসব হিসাব জব্দের অনুমোদন দেন।

সিআইডির প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, মুন্নী সাহা, তাঁর স্বামী ও সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকে মোট ৪৬টি হিসাব খোলা হয়, যার মধ্যে বর্তমানে ৩৫টি সক্রিয় রয়েছে। এসব ব্যাংক হিসাবে এখন পর্যন্ত মোট লেনদেন হয়েছে প্রায় ১৮৬ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮ টাকা, যার মধ্যে বর্তমানে স্থিতি রয়েছে ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা।

সিআইডি জানায়, হিসাব খোলার সময় থেকে বিভিন্ন সময়ে এসব অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে, যা জ্ঞাত আয়ের উৎস ছাড়াই পরিচালিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এ কারণে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার সুপারিশ করে তদন্তকারী সংস্থা।

এদিকে বিষয়টি নিয়ে সাংবাদিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন, আবার কেউ কেউ বলছেন, বিষয়টি প্রমাণ না হওয়া পর্যন্ত কারো সম্মানহানি না হওয়াই উচিত।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।