সাইফের ঝড়ে আফগানদের হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

তিন বছর আগেই এই শারজাহর মাটিতে আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছিল বাংলাদেশ। 

এবার সেই মাঠেই ইতিহাস ঘুরিয়ে দিল টাইগাররা। জাকের আলী অনিকের নেতৃত্বে আফগানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

রবিবার অনুষ্ঠিত শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জয়ের মুকুটে যুক্ত হয় আরেকটি পালক। ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ১২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে টাইগাররা।

৩৮ বলের ইনিংসে সাতটি ছক্কা ও দুটি চারে অপরাজিত ৬৪ রান করেন সাইফ হাসান। তার ব্যাটে ভর করেই ম্যাচের গতি একাই পাল্টে দেন এই ডানহাতি ব্যাটার। দ্বিতীয় উইকেটে তানজিদ হাসানের সঙ্গে তার ৫৫ রানের জুটি দলের জয়ের ভিত গড়ে দেয়।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে আফগানিস্তান। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে একপর্যায়ে ১০৫ রানের মধ্যে ৭ উইকেট হারায় তারা। শেষ দিকে দারবিশ রাসুলি (৩২) ও মুজিব উর রহমানের (২২*) প্রতিরোধে দলটি ১৪৩ রানে থামে।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন সাইফউদ্দিন ৩ ওভারে মাত্র ১৫ রান খরচায় নেন ৩ উইকেট।

Mohammad Saifuddin struck in his first two overs, Afghanistan vs Bangladesh, 3rd T20I, Sharjah, October 5, 2025

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে পারভেজ হোসেন ইমন (১৪) দ্রুত ফিরলেও সাইফ হাসান ছিলেন অবিচল। ১৬তম ওভারে বশির আহমেদের ওভারে দুটি বিশাল ছক্কা হাঁকিয়ে নিজের চতুর্থ টি-টোয়েন্টি অর্ধশতক পূর্ণ করেন তিনি।

শেষ দিকে নুরুল হাসান সোহান (১০*) শান্তভাবে খেলা শেষ করেন। আহমদজাইয়ের বলে ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতেছে প্রতিটি ম্যাচেই টস হেরে বোলিং করে পরে রান তাড়া করে জয় পেয়েছে টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ১৪৩/৯, ২০ ওভার (দারবিশ রাসুলি ৩২, সেদিকুল্লাহ অটল ২৮; সাইফউদ্দিন ৩-১৫)
বাংলাদেশ: ১৪৪/৪, ১৮ ওভার (সাইফ হাসান ৬৪*, তানজিদ ৩৩; মুজিব উর রহমান ২-২৬)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: সাইফ হাসান

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।