সাঈদ হোসেন চৌধুরীক গ্রেপ্তারে এইচআরসি ভবনে মধ্যরাতে অভিযান

খবরওয়ালা অনলােইন ডেস্ক: দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রকাশক এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীকে গ্রেপ্তারে কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জের পুলিশ। সোমবার রাত পৌনে ১২টার দিকে কারওয়ান বাজারে এইচআরসি ভবনে পত্রিকাটির কার্যালয়ে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের এসপি প্রত্যুষ কুমার মজুমদার।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যা মামলার ৮ নম্বর আসামি হচ্ছেন সাঈদ হোসেন চৌধুরী। তাকে গ্রেপ্তারে সোমবার রাতে নারায়ণগঞ্জ পুলিশের একটি দল যায়যায়দিন কার্যালয়ে গিয়েছিল। তবে তাকে সেখানে পাওয়া যায়নি।

আওয়ামী লীগ  সরকারের পতনের পর ১৫ ডিসেম্বর যায়যায়দিনের প্রতিষ্ঠাতা সম্পাদক শফিক রেহমান তেজগাঁওয়ে পত্রিকাটির কার্যালয়ে গেলে কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। ওই দিনই পত্রিকাটির কার্যালয় কারওয়ান বাজারে এইচআরসি ভবনে স্থানান্তর করা হয়। বর্তমানে শফিক রেহমান তেজগাঁওয়ের ওই কার্যালয় থেকে ‘যায়যায়দিন প্রতিদিন’ নামে একটি পত্রিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন।

ওয়ান ব্যাংকের পরিচালক সাঈদ হোসেন চৌধুরী ঢাকার সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর ভাই। তাদের বাবা হেদায়েত হোসেন চৌধুরী কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।