সাভারে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) দুপুরে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত দোকানির নাম হাবিবুর রহমান। তিনি স্থানীয় মুদি দোকানি হিসেবে সবার পরিচিত।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে কবিরপুর তেলিবাজার মাদরাসার পাশে ৭ বছরের শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে হাবিবুর রহমানকে আটক করে পিটুনি দেয়। পরবর্তীতে এলাকাবাসী আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে দ্রুত স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষী ব্যক্তির দ্রুত বিচার দাবি করেছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে সমাজে সচেতনতা বৃদ্ধি ও আইনের কঠোর প্রয়োগ জরুরি বলে মনে করছে স্থানীয়রা।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় একটি মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার মুদি দোকানিকে আদালতে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।