বগুড়ায় ২ শিশুকে ধর্ষণের অভিযোগে দিনমজুরের বিরুদ্ধে মামলা

বগুড়ার কাহালুতে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক দিনমজুরের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (১২ মার্চ) উপজেলার পাইকড় ইউনিয়নের একটি আবাসন প্রকল্পে এই ঘটনা ঘটেছে।

স্বজনদের অভিযোগ, আবাসন প্রকল্পের বাসিন্দা দিনমজুর নুর ইসলাম (৪৫) নিজ বাড়িতে ডেকে নিয়ে ওই দুই শিশুকে ধর্ষণ করে।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার শিশু দুইটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এই সময় মুখরোচক খাবার দেওয়ার প্রলোভনে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুর ইসলাম। পর দিন বৃহস্পতিবার (১৩ মার্চ) ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নুর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায়। শুক্রবার (১৪ মার্চ) রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়।

কাহালু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল হান্নান জানান, দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুর ইসলামকে আসামি করে মামলা দায়ের হয়েছে। তাদের চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে৷

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।