সারদায় প্রশিক্ষণের জন্য ৫৪৬ প্রার্থীর তালিকা প্রকাশ

বাংলাদেশ পুলিশে ২০২৫ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে মৌলিক প্রশিক্ষণের জন্য মনোনীত ৫৪৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ২০২৫ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) হিসেবে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতাল থেকে প্রাপ্ত স্বাস্থ্য পরীক্ষার ফলাফল ও রেঞ্জ থেকে প্রাপ্ত পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনের ভিত্তিতে রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণের জন্য ৫৪৬ জনের তালিকা প্রকাশ করা হলো।

তালিকাভুক্ত ৫৪৬ জন প্রার্থীর মধ্যে ঢাকা বিভাগের ১৪৯ জন। এ ছাড়া চট্টগ্রামের ৬৯ জন, রাজশাহীর ৮৫ জন, খুলনার ৬৮ জন, বরিশালের ২৮ জন, সিলেটের ৩ জন, রংপুরের ১০৪ জন এবং মংমনসিংহের ৪০ জন প্রার্থী রয়েছেন তালিকায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনোনীত প্রার্থীদের আগামী ৭ জুলাই বিকেল ৪টার মধ্যে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে উপস্থিত থাকার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। মনোনীত প্রার্থীদের আগামী ৮ জুলাই থেকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপালকে নির্দেশক্রমে নির্দেশনা দেওয়া হলো।

খবরওয়ালা/এসআর

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।