যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলের অক্ষমতার প্রমাণ: খামেনি

যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা চাওয়ার বিষয়টিকে ইসরায়েলের দুর্বলতার প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

বৃহস্পতিবার (১৯ জুন) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে আল–জাজিরা।

খামেনি বলেন, ‘জায়নিস্ট শাসনের মার্কিন মিত্রদের এখন প্রকাশ্যে হস্তক্ষেপ করতে হচ্ছে—এটা প্রমাণ করে তারা (ইসরায়েল) কতটা দুর্বল ও অক্ষম।’

তিনি আরও বলেন, ‘আমি আমার প্রিয় জাতিকে বলতে চাই, শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পান, তবে তারা আপনাকে ছাড়বে না। এখন পর্যন্ত আপনারা যে দৃঢ়তা দেখিয়েছেন, সেটাই আরও জোরালোভাবে ধরে রাখুন।’

এর আগে ইরানের সর্বোচ্চ নেতাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, ‘খামেনিকে আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না। তিনি ইসরায়েল রাষ্ট্র ধ্বংসের চেষ্টা করছেন, তাই তাঁকে থামাতেই হবে।’

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।