সারাদেশে চব্বিশ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৬৫

সারাদেশে চব্বিশ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৪৭ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৬৬৫ জনকে।

অভিযানিক কার্যক্রমে একটি ওয়ান শ্যুটারগান পিস্তল, একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।