সিআইডির হাতে তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রবিবার বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন নিশ্চিত করেছেন, গত জুলাই মাসে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার ১১ নম্বর আসামি হিসেবে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে।

একই মামলায় এর আগে গ্রেপ্তার হন তার বাবা এবং মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। গত ১৭ আগস্ট তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এই মামলায় মোট ২৫ জনকে নামীয় আসামি করা হয়েছে। এদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান আসামি, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দ্বিতীয় এবং পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল-মামুন তৃতীয় আসামি। এছাড়াও প্রায় দেড়শ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট তৈরি করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পান তৌহিদ আফ্রিদি। সাম্প্রতিক বছরগুলোতে ভ্লগ ও ভ্রমণকেন্দ্রিক কনটেন্টের জন্য তার ব্যাপক অনুসারী তৈরি হয়।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।