সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা

উত্তর-পূর্ব সিরিয়ার আল-হাসাকাহ প্রদেশে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। রুশ সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ খবর জানিয়েছে।

সোমবার (২৩ জুন) ওয়াকিবহাল সূত্র মেহের নিউজ এজেন্সিকে জানিয়েছে, সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্য ছিল সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশের কাসরুক এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি।

তবে কোথা থেকে হামলা হয়েছে, এ বিষয়ে সংবাদ সংস্থাটি বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি।

এর আগে ২২ জুন রাতে নাতানজ, ফোরদো এবং ইসফাহানে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের ভাষ্য, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা বা গুরুতরভাবে দুর্বল করা। তবে মার্কিন হামলা আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কূটনীতির দরজা সর্বদা খোলা থাকা উচিত, কিন্তু এখন ‘তা নয়’। যুক্তরাষ্ট্রই কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ইরান তার নিরাপত্তা এবং দেশের স্বার্থ রক্ষার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবে।

রাশিয়াও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর চরম লঙ্ঘন।

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।