সিরিয়ার বাশার আল-আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিরিয়ার এক বিচারক শনিবার দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু।

বিচারপতি তৌফিক আল-আলি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা-কে জানান, ২০১১ সালের দারা অঞ্চলের ঘটনাবলীর সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়েছে।

তার ভাষায়, ‘অপরাধী বাশার আল-আসাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, নির্যাতনে মৃত্যুর ঘটনা এবং নাগরিকদের স্বাধীনতা হরণ করার অভিযোগ আনা হয়েছে।’

তিনি আরও জানান, এই বিচারিক সিদ্ধান্তের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা প্রচারের সুযোগ তৈরি হলো এবং আন্তর্জাতিক পরিসরে এ মামলাকে এগিয়ে নেওয়ার পথ খুলে গেল।

দারা ছিল ২০১১ সালে আসাদবিরোধী গণ-অভ্যুত্থানের সূতিকাগার। নিহতদের পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতেই আদালত এ পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে।

প্রায় ২৫ বছর ক্ষমতায় থাকা বাশার আল-আসাদ গত ডিসেম্বর রাশিয়ায় পালিয়ে যান। এর মধ্য দিয়ে ১৯৬৩ সাল থেকে টিকে থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে। চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট আহমাদ আল-শারা নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয়।

২০২৪ সালের শেষদিকে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিরিয়ার নতুন প্রশাসন রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার চালাচ্ছে। পাশাপাশি সামাজিক সম্প্রীতি জোরদার ও আঞ্চলিক এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।