রিসোর্টে অভিনেত্রীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণ, ১৪ জন আটক

গাজীপুরের শ্রীপুরে শুটিংয়ের কথা বলে ডেকে নিয়ে অভিনেত্রীকে রিসোর্টে আটকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে রিসোর্টের কর্মচারীরাও রয়েছেন। মামলার পর রিসোর্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম ও থানা পুলিশ যৌথভাবে উপজেলার উত্তর পেলাইদ গ্রামের ‘রাস রিসোর্টে’ এ অভিযান চালান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘২২ সেপ্টেম্বর রিসোর্টে ঘটে যাওয়া ঘটনার মামলার তদন্ত করতে এসে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতও অভিযানে অংশ নেয়। আজও অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় দুজন নারীকে পাওয়া গেছে। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে এসেছিলেন। তবে দুইজন পুরুষ দেওয়াল টপকে পালিয়ে যায়।’

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম জানান, হোটেল-রেস্তোরা আইন অনুযায়ী নিবন্ধন না থাকায় রিসোর্টটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মামলার এজাহার ও বাদীর অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী নারী একজন অভিনেত্রী। নাটকের পরিচালক মো. নাছির, সহযোগী মো. বাবর এবং রিসোর্ট মালিক পরিচয় দেওয়া একজন মিলে এ ঘটনার সঙ্গে জড়িত। গত ২১ সেপ্টেম্বর রাতের বেলায় শুটিংয়ের কথা বলে ঢাকার মিরপুর থেকে তাকে শ্রীপুরের রাস রিসোর্টে নেওয়া হয়। সেখানে কক্ষে আটকে রেখে পর্যায়ক্রমে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়।

পরদিন বিকেলে অভিযুক্তরা ভুক্তভোগীর কাছে থাকা দুই লাখ ৪০ হাজার টাকার একটি আইফোন রেখে তাকে রিসোর্ট থেকে বের করে দেয়।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।