পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে কেওক্রাডং

প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর বান্দরবানের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেউক্রাডং আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ১ অক্টোবর থেকে কেউক্রাডং খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি, বন্ধ থাকা অন্যান্য পর্যটন স্পটও ধাপে ধাপে চালু করা হবে।

এর আগে ২০২২ সালের ১৭ অক্টোবর থেকে নিরাপত্তাজনিত কারণে পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। চলতি বছরের ৫ জুন সব উপজেলায় ভ্রমণ নিষিদ্ধ করা হলেও কিছু স্পটে সীমিত আকারে পর্যটন চালু ছিল।

জেলা প্রশাসক শামীম আরা রিনি আরও বলেন, যেসব দুর্গম এলাকার পর্যটন কেন্দ্র রয়েছে, বিশেষ করে রেমাক্রী, নাফাকুম, আমিয়াখুম, সাতভাইখুম খুলে দেওয়ার জন্য আলোচনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই সেসব স্পটও খুলে দেওয়া হবে। তবে কবে নাগাদ খুলে দেওয়া হবে সেটি এখনও নিশ্চিত নয়।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।