সিলেটে বাসাবাড়িতেও পাওয়া যাচ্ছে লুট হওয়া পাথর

ভোলাগঞ্জের ‘সাদাপাথর’ এলাকা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধারে অভিযান চলছে। বিপুল পরিমাণ পাথর উদ্ধার হয়েছে বিভিন্ন ক্রাশার মিল থেকে। এবার সেই পাথরের দেখা মিললো ধানক্ষেতও, এমনকি বাসাবাড়ি থেকেও এসব পাথর উদ্ধারের খবর জানিয়েছে প্রশাসন।

সবশেষ সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার ছালিয়া গ্রাম থেকে এসব পাথর উদ্ধার করা হয়। যেখানে প্রায় ৫ হাজার ১০০ ফুট পাথর উদ্ধার করা হয়েছে।

এ অভিযানের নেতৃত্বে ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াৎ।

সংশ্লিষ্টর জানান, ইতোমধ্যে বিভিন্ন ক্রাশার মিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাথর উদ্ধার করা হয়েছে। এবার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ধানক্ষেতে অভিযান শুরু করে প্রশাসন। একযোগে অভিযান চালানো হয় সিলেট সদর উপজেলার টিলাপাড়া, রঙ্গিটিলা, কান্দিপাড়া ও ছালিয়া গ্রামে। এ অভিযান চলাকালে ছালিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে বিপুল পরিমাণ পাথর উদ্ধার করা হয়। কারো কারো বাড়ির উঠানে কিংবা পথের ধার থেকে পাথর উদ্ধার করা হয়েছে। এসব লাতাপাতায় লুকানো অবস্থায় ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াৎ বলেন, অভিযানে প্রায় ৫ হাজার ১০০ ফুট পাথর উদ্ধার করা হয়েছে। বাসাবাড়ি কিংবা ধানক্ষেত থেকে পাথর উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া পাথর প্রতিস্থাপনের কাজ চলছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।