সিলেটে শহিদ গৌছ উদ্দিনের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর রহমান খান

খবরওয়ালা মফস্বল ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানে ৪ আগস্ট ২০২৪, সিলেটের গোলাপগঞ্জে পুলিশের গুলিতে নিহত শহিদ গৌছ উদ্দিনের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

 শুক্রবার  (২৮ ফেব্রুয়ারি) সিলেটের গোলাপগঞ্জে শহিদ গৌছ উদ্দিনের কবর জিয়ারত এবং শহিদের পরিবারের সদস্যবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, গোলাপগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, সার্কেল এএসপি মো: শাহ আলম, শহিদ পরিবারের সদস্যবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়কবৃন্দ।

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।