সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার শোলমারি সীমান্তে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শূন্যরেখার কাছে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই ব্যক্তি এলাকায় বেশ কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছিলেন। এলাকার মানুষ তাকে খাবারও দিয়েছিল। এলাকার মানুষ তাকে ভারসাম্যহীন মানুষ হিসেবে জানতো। সন্ধ্যার আগে স্থানীয় লোকজন তার মরদেহ সীমান্তের শূন্য রেখায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, স্থানীয় বাসিন্দাদের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কিছুদিন ধরে সীমান্ত এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখা গেছে।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।