‘সুইটহার্ট’ লিখে অস্ত্রের ছবি পোস্ট; ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: দিনাজপুরের বিরামপুরে ফেসবুকে অস্ত্রের ছবিতে ‘সুইটহার্ট’ লিখে ফেসবুকে পোস্ট করায় নাবিল হোসেন (২২) নামের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। 

 রবিবার (২ মার্চ) রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ থেকে তাঁকে আটক করা হয় বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক নিশ্চিত করেছেন।

নাবিল বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখার সদস্য। বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর বিএনপি কর্মী বিপ্লব আলম ওরফে বিলুর করা একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে নাবিল হোসেন তাঁর ফেসবুক অ্যাকাউন্ট নাবিল (নাবু) থেকে একটি রিভলবার ও ম্যাগাজিনের ছবি পোস্ট করেন। তাঁর ওই ছবির নিচে ডান পাশের কোনায় ইংরেজিতে লাল কালিতে ‘সুইটহার্ট’ লেখা ছিল। বিষয়টি জানতে পেরে গতকাল সন্ধ্যায় নাবিল হোসেনকে ধরতে অভিযানে নামে পুলিশ। পরে রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের নতুন বাজার এলাকায় বিরামপুর মহিলা কলেজসংলগ্ন বড়মাঠ থেকে তাঁকে আটক করে পুলিশ।

ওসি মমতাজুল হক গণমাধ্যমকে বলেন, ‘প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হওয়ায় নাবিল তার ফেসবুকে অস্ত্রসহ ডাউনলোড করা একটি ছবি পোস্ট করেছিল। সেখানে সে লিখেছিল, ‘তুমি যদি যোগাযোগ না করো, তাহলে আমি আত্মহত্যা করব’। পরে গতকাল রাতে বিরামপুর বড়মাঠ থেকে নাবিলকে আটক করা হয়। বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর বিএনপি কর্মী বিপ্লব আলম ওরফে বিলুর করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।’

 

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।