সুনামগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।

বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সুনামগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা শান্তিগঞ্জের উদ্দেশে রওনা দিলে বিপরীতমুখী সিলেট থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে বাহাদুরপুর এলাকায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করে এবং বাকি ৩ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

সুনামগঞ্জ থানার এসআই আনিস বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এখন ঘটনাস্থলে আছি বিস্তারিত পরে জানানো হবে।

খবরওয়ালা/এফএস 
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।