সুনামগঞ্জে মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রী মায়মুনা আক্তার (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মায়মুনা আক্তার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামসাইরগাও গ্রামের জসিম উদ্দিনের মেয়ে ও স্থানীয় ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার স্কুল ফাঁকি দিলে মা আছমা বেগম মায়মুনাকে বকাঝকা করেন। এতে অভিমান করে নিজ ঘরে থাকা কীটনাশক পান করে মায়মুনা। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহত স্কুলছাত্রী মায়মুনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।