সৈয়দপুরে পেয়ারার লোভে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

নীলফামারীর সৈয়দপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে পেয়ারা খাওয়ানোর লোভ দেখিয়ে নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ১৩ বছরের এক কিশোরের বিরুদ্ধে। রোববার দুপুরে উপজেলার ঢেলাপীর উত্তরা আবাসন প্রকল্প এলাকায় স্পর্শকাতর এই ঘটনা ঘটে। মারাত্মক আহত অবস্থায় শিশুটিকে বর্তমানে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনার পরদিন সোমবার শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় জমা দেওয়া অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরের দিকে শিশুটি তাদের আবাসনের কোয়ার্টারের সামনে একা খেলাধুলা করছিল। এ সময় স্থানীয় ১৩ বছর বয়সী ওই কিশোর পেয়ারা খাওয়ানোর কথা বলে শিশুটিকে ফুসলিয়ে পাশের একটি নির্জন ভবনের পেছনে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর শারীরিক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পরপরই শিশুটি কোনোমতে রক্তাক্ত ও ব্যথাতুর অবস্থায় বাড়ি ফিরে আসে। পরে মা তাকে গোসল করাতে গেলে শরীরে মারাত্মক আঘাত ও অনাকাঙ্ক্ষিত রক্তের দাগ দেখতে পান। ঘটনার বিষয়ে শিশুটিকে জিজ্ঞাসা করা হলে সে ওই কিশোরের অপরাধমূলক আচরণের কথা মাকে বিস্তারিত জানায়। পরবর্তীতে শিশুটির মা প্রতিবেশী ও অন্য শিশুদের কাছ থেকেও জানতে পারেন যে অভিযুক্ত কিশোর শিশুটিকে নির্জন স্থানে নিয়ে গিয়েছিল। একপর্যায়ে স্থানীয়দের উপস্থিতিতে অভিযুক্ত কিশোরও ঘটনাটির কথা স্বীকার করে।
শিশুটির শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে তার মা জানান, ঘটনার পর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় দ্রুত তাকে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক আঘাত ও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার স্বার্থে শিশুটিকে নীলফামারী জেনারেল হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করেন। বর্তমানে সে নীলফামারী জেনারেল হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, ভুক্তভোগী শিশুর পরিবার থানায় এসে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা ও প্রাথমিক প্রমাণ মিললেই অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।